সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

ডিএসসিসি এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মামলা ও অর্ধ লক্ষ টাকা জরিমানা আদায়

  • আপডেট সময় মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২০, ৭.১৪ পিএম
  • ২৭২ বার পড়া হয়েছে

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫টি মামলা দায়ের ও অর্ধ লক্ষ টাকা জরিমানা আদায় করেছে।
ডিএসসিসি এলাকায় এডিস মশার প্রজননস্থল শনাক্তকরণ, অবৈধ স্থাপনা উচ্ছেদ ও অবৈধ ক্যাবল অপসারণে ভ্রাম্যমান আদালত আজ এসব অভিযান পরিচালনা করে।
ডিএসসিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অভিযানের আজ ২৬তম দিনে ডিএসসিসি’র নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মো. ফয়সালের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত অঞ্চল-১ এর ২০ নম্বর ওয়ার্ডের সেগুনবাগিচা এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় ভ্রাম্যমাণ আদালত ২৭টি স্থাপনা পরিদর্শন করেন এবং ১টি স্থাপনায় এডিস মশার লার্ভা দেখতে পান। আদালত ১টি মামলা দায়ের ও নগদ ১৫ হাজার টাকা জরিমানা আদায় করেন।
একই সাথে ডিএসসিসি’র নির্বাহী ম্যাজিস্ট্রেট ফেরদৌস ওয়াহিদের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত আজ অঞ্চল ২ ও ৪ এর ৩১ ও ১৩ নম্বর ওর্য়াডের শান্তিনগর ও বংশাল এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় তিনি ৪১টি স্থাপনা পরিদর্শন করেন ও ৩টি স্থাপনায় এডিস মশার লার্ভা এবং দুটি স্থাপনায় এডিস মশার বংশ বিস্তার উপযোগী পরিবেশ খুঁজে পান। এ সময় তিনি ৩টি মামলা দায়ের ও নগদ ৩০ হাজার টাকা জরিমানা আদায় করেন এবং দুটি স্থাপনাকে পরিস্থিতির উন্নতির জন্য সতর্ক করেন।
এদিকে আজ ২৯তম দিনে নিয়মিত উচ্ছেদ কার্যক্রমের ধারাবাহিকতায় ডিএসসিসি’র হাতিরপুল কাঁচা বাজারের সামনে থেকে ইস্টার্ন প্লাজা মার্কেট হয়ে ভুতের গলির সম্মুখভাগ পর্যন্ত এলাকায় অবৈধ ক্যাবল সংযোগ বিচ্ছিন্ন করেন ডিএসসিসি’র নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ ইরফান উদ্দিন আহমেদ। এ সময় রাস্তায় অবৈধভাবে গাড়ি পার্কিং করে মোবাইল কোর্ট পরিচালনায় বাধা দেয়ায় এক ব্যক্তির কাছ থেকে ৫ হাজার টাকা অর্থদন্ড আদায় করেন।
আদালত এ সময় ১৫টি ইলেকট্রিক পোল থেকে ক্যাবল অপসারণ করেন।
ডিএসসিসি’র ভ্রাম্যমাণ আদালতগুলোর চলমান অভিযান সম্পর্কে কর্পোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন বলেন, ‘বর্তমানে আমরা অবৈধ ক্যাবল অপসারণ, অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং এডিস মশার প্রজননস্থল শনাক্তকরণে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছি। ডিএসসিসি’র মেয়র মহোদয়ের নির্দেশনা মোতাবেক এ সকল কার্যক্রমের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান আছে এবং থাকবে।
ডিএসসিসি’র ৩টি ভ্রাম্যমাণ আদালত আজ সব মিলিয়ে মোট ৫টি মামলা দায়ের ও নগদ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com