মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

পেঁয়াজ আমদানিতে বিদ্যমান ৫ শতাংশ শুল্ক প্রত্যাহার

  • আপডেট সময় রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২০, ১১.৫৯ পিএম
  • ৪৩৬ বার পড়া হয়েছে

মূল্য যৌক্তিক পর্যায়ে ও বাজারে সরবরাহ স্বাভাবিক রাখতে আগামী মার্চ মাস পর্যন্ত পেঁয়াজ আমদানিতে বিদ্যমান ৫ শতাংশ শুল্ক প্রত্যাহার করেছে সরকার। পেঁয়াজের মূল্য বৃদ্ধি ঠেকাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) আমদানি শুল্ক প্রত্যাহারের নির্দেশ দেন। এর প্রেক্ষিতে আজ এনবিআর আমদানি শুল্ক প্রত্যাহার করেছে।
অর্থ মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়,ভারত থেকে পেঁয়াজ রপ্তানি নিষিদ্ধ হওয়ায় দেশের বাজারে পেঁয়াজের মূল্য উর্ধ্বমূখী। এমন পরিস্থিতিতে বিকল্প উৎস থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। তাই আগামী মার্চ পর্যন্ত পেঁয়াজের জন্য অনুৎপাদনশীল সময় বিবেচনা করে আমদানি শুল্ক প্রত্যাহার করা হয়েছে।
উল্লেখ্য, চাষীদের পেঁয়াজ উৎপাদনে উৎসাহ প্রদান ও ন্যাষ্যা মূল্য নিশ্চিতকরণে সরকার চলতি অর্থবছরের বাজেটে পেঁয়াজ আমদানির ওপর ৫ শতাংশ শুল্ক আরোপ করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com