মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ৩০ সেপ্টেম্বর দিন ধার্য দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৫ শিশুর মৃত্যু ভয়াবহ বন্যা ও ভূমিধসে ৩৩২ জন মারা গেছেন বলে জানিয়েছে নেপাল পুলিশ গুমের মামলায় জিয়াউল আহসানকে গ্রেফতার দেখিয়েছেন ট্রাইব্যুনাল নেপালকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি ৪০ ভবঘুরে ও ভিক্ষুককে আটক করেছে বিমানবন্দর থানা পুলিশ পাহাড়ধসের ঝুঁকি মোকাবিলায় বাঁশখালীতে ৪২০ পরিবার পেল নগদ সহায়তা নেছারাবাদে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ছারছীনা দরবারের বিশাল আনন্দ মিছিল১১

চাঁদপুরে মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের বাঁধ ভাঙন শত শত যুবক স্বেচ্ছাশ্রমে মেরামত

  • আপডেট সময় শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২০, ১১.৩০ পিএম
  • ৩৬৯ বার পড়া হয়েছে

চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার ‘মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের বেড়িবাঁধ’ জনতা বাজার সংলগ্ন এলাকায় শুক্রবার রাতে আচমকা ব্যাপক ভাঙন দেখা দিলে শত শত যুবক স্বেচ্ছাশ্রমে এটি মেরামত করে।

শুক্রবার রাত ৯টার দিকে মতলব উত্তর উপজেলা ফরাজিকান্দি ইউনিয়নের জনতা বাজার সংলগ্ন এলাকা দিয়ে মেঘনা নদী লাগোয়া মূল বাঁধে ভাঙন দেখা দেয়। অল্প সময়ের মধ্যে নদীর তীরবর্তী অংশের ১৫০ মিটার অঞ্চল ভেঙে নদীতে বিলীন হতে থাকে।

নদীর স্রোত বৃদ্ধির কারণে ভাঙন ক্রমশ বাড়তে থাকে এবং অল্প সময়ের মধ্যেই বাঁধের ব্যাপক অংশ ভেঙে যায়।

এদিকে বাঁধ ভাঙনের খবর চারদিকে ছড়িয়ে পড়লে শত শত লোকজন ঘটনাস্থলে ছুটে আসে। বাঁধ রক্ষার্থে শতশত উদ্যমী যুবক স্বেচ্ছায় স্থানীয় ৭নং ওয়ার্ড মেম্বার সফিক পাটোয়ারীসহ নিজেদের উদ্যোগেই ৮-১০টি ট্রলি গাড়িতে করে জনতা বাজার, চরমাছুয়া এলাকায় বাঁধ রক্ষার কাজে জরুরি প্রস্তুত করা কয়েক সহস্রাধিক বালুভর্তি জিইও বস্তা এনে বাঁধ রক্ষার কাজে নেমে পড়েন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স্নেহাশীষ দাস জানান, স্থানীয় যুবকরা স্বেচ্ছায় স্থানীয় আমিরাবাদ বাজার থেকে বাঁশ এনে পাইলিংয়ের ব্যবস্থা করে বাঁধ রক্ষা করে।

এদিকে, শনিবার বেলা সাড়ে ১১টায় চাঁদপুর-২ নির্বাচনী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল আমিন রুহুল, অতিরিক্ত মহাপরিচালক (পূর্ব রিজিওন) কাজী তোফায়েল হোসেন, প্রধান প্রকৌশলী (পূর্বাঞ্চল, কুমিল্লা) জহির উদ্দিন আহমেদসহ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা পরিদর্শন করেন।

মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার বলেন, ‘মতলব উত্তর জনতা বাজার এলাকায় ১৫০ মিটারে মেঘনার ভাঙন দেখা দিয়েছে। স্থানীয় লোকদের স্বেচ্ছাশ্রমে প্রাণপন চেষ্টায় বাঁধ রক্ষা পায়। আমরা সার্বক্ষণিক কাজ তদারকি করছি।

ইউ.এন.বি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com