মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

তুরস্ক ও মিসর থেকে পেঁয়াজ আমদানির পদক্ষেপ নেওয়া হয়েছে:পররাষ্ট্র মন্ত্রণালয়

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২০, ১২.৪১ এএম
  • ৪১৬ বার পড়া হয়েছে

দেশের বাজারে পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে একাধিক দেশ থেকে পেঁয়াজ আমদানির সিদ্ধান্ত ।সরকারের সিদ্ধান্তের আলোকে এরইমধ্যে তুরস্ক ও মিসর থেকে পেঁয়াজ আমদানির পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

আমদানি করা পেঁয়াজের চালান আগামী মাসের শুরুর দিকে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।

এদিকে, ভারত থেকে পেঁয়াজ আমদানি নিরবচ্ছিন্ন রাখতে যত তাড়াতাড়ি সম্ভব পেঁয়াজ রপ্তানিতে ঘোষিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য দিল্লিকে অনুরোধ জানিয়েছে ঢাকা।

এ বিষয়ে শিগগিরই বাংলাদেশ ইতিবাচক সাড়া প্রত্যাশা করছে বলে মঙ্গলবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম শাহরিয়ার আলম জানিয়েছেন।

প্রতিমন্ত্রী বলেন, নিষেধাজ্ঞার বিষয়ে জানার পর পরই নয়াদিল্লিতে থাকা বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে বিষয়টি তুলে ধরা হয়েছে।

শাহরিয়ার আলম বলেন, এ ধরনের নিষেধাজ্ঞার বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ভারত বাংলাদেশকে অবহিত করবে এমন একটি অলিখিত সমঝোতা আছে।

একই বিষয়ে ভারত আগে পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করার পরিপ্রেক্ষিতে গত বছরের অক্টোবরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লি সফরে এ রকমই কথা হয়েছিল বলে জানান প্রতিমন্ত্রী।

সোমবার থেকে পেঁয়াজ রপ্তানির ওপর নিষেধাজ্ঞা জারি করে পার্শ্ববর্তী দেশ ভারত।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com