মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

চট্টগ্রাম নগরের ১০ স্থানে ৩০ টাকা কেজিতে টিসিবির পেঁয়াজ বিক্রি হচ্ছে

  • আপডেট সময় মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২০, ৬.৫১ পিএম
  • ৪৫১ বার পড়া হয়েছে

চট্টগ্রাম নগরের ১০ স্থানে ৩০ টাকা কেজিতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পেঁয়াজ বিক্রি হচ্ছে।
রোববার দুপুর থেকে টিসিবির ১০টি ট্রাক নগরের ১০টি স্থানে পেঁয়াজ বিক্রি শুরু করে। স্থান গুলো হলো- বন্দর, কাস্টম মোড়, এনায়েত বাজার, জামাল খানের চট্টগ্রাম প্রেস ক্লাব, অলংকার মোড়, দামপাড়া, বিডিআর হল, মুরাদপুর, কোতোয়ালী মোড় ও আগ্রাবাদ।
জানা গেছে, টিসিবির ট্রাকে পেঁয়াজের পাশাপাশি চিনি, মশুর ডাল ও তেল বিক্রি হচ্ছে। প্রতি কেজি চিনি ও মশুর ৫০ টাকা এবং তেল প্রতি লিটারের দাম ৮০ টাকা। একজন সর্বোচ্চ দুই কেজি পেঁয়াজ নিতে পারবেন।
টিসিবি চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের প্রধান জামাল উদ্দিন আহমদ জানান, ১০টি ট্রাকে ২০০ কেজি পেঁয়াজ, ৬০০ কেজি চিনি, ৫০০ কেজি মশুর ডাল ও ৭০০ লিটার সয়াবিন তেল বরাদ্দ দেওয়া হয়েছে। ভোক্তা পর্যায়ে চিনি ৫০ টাকা, মশুর ৫০ টাকা ও তেল ৮০ টাকা বিক্রি হবে। ৩০ টাকার পেঁয়াজ জনপ্রতি ২ কেজি দেওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com