মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সিআইডি প্রধানের সঙ্গে ঢাকাস্থ ইতালি দূতাবাসের প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন চিরিরবন্দরের জোড়া হত্যা: প্রধান আসামিসহ দুজন র‍্যাবের জালে আটক পিরোজপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার রোধে আলোচনা সভা বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার পিরোজপুরে রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে ট্রাফিক পুলিশ  ও মজুরদের মধ্যে ছাতা বিতরণ জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষার্থী অ্যাওয়ার্ড পেয়েছেন কাউখালীর ইবরাহীম খলিল ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে একই দিনে একই স্কুলের ৪জন শিক্ষার্থী নিখোঁজ কাউখালীতে বাড়ছে ডেঙ্গু রোগী, স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ৭ জন

আজ ভয়াল সিডর দিবস, দিবসটি যৌথভাবে পালনের উদ্যোগ

  • আপডেট সময় শনিবার, ১৬ নভেম্বর, ২০১৯, ৬.৫৩ পিএম
  • ৮১২ বার পড়া হয়েছে

মল্লিক মো.জামাল, বরগুনা সংবাদদাতাঃ আজ ১৫ নভেম্বর, ভয়াল সিডর দিবস। ঘূর্ণিঝড় সিডর আঘাত হানার ১২ বছর পূর্ণ হলো আজ।

১৫ নভেম্বর ২০০৭ ভয়াল এই দিনে আমতলী উপজেলাসহ গোটা দক্ষিণাঞ্চল লন্ডভন্ড করে দিয়েছিল ঘূর্ণিঝড় সিডর। সিডরের তান্ডবে আমতলী উপজেলার ৩৮৬ জন মানুষ প্রাণ হারায়।

আমতলী উপজেলাসহ উপকূলের ওপর দিয়ে বয়ে যাওয়া প্রায় ২৩০ কিলোমিটার ছিল শুধু ধ্বংসযজ্ঞ আর লাশের স্তূপ।

এই জলোচ্ছ্বাসে উপজেলার ৭০ কিলোমিটার বেড়িবাঁধ সম্পূর্ণ বিধ্বস্ত হয়। ক্ষতিগ্রস্ত হয় ১৫৫ কিলোমিটার ওয়াপদা বেড়িবাঁধ। ধ্বংসযজ্ঞে পরিণত হয়েছিল উপজেলার ১৩৯ শিক্ষাপ্রতিষ্ঠান।

প্রতি বছরের ন্যায় এ বছরেও শোকাবাহ এই দিবসটি পালনের জন্য আজ সন্ধ্যা ৬:৩০ মিঃ আমতলী প্রেসক্লাবের সামনে থেকে মোমবাতি প্রজ্জ্বলন ও শোক র‍্যালীর আয়োজন করা হয়েছে।

কর্মসূচিতে আমতলী প্রেসক্লাব, আমতলী নাগরিক ফোরাম,উদীচী, আমতলী সাংবাদিক ইউনিয়ন, মানবাধিকার কমিশন, জনতা পাঠাগার পিভিএ, সম্মিলিত সামাজিক আন্দোলন ও এনএসএস অংশগ্রহণে সম্মতি দিয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com