সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্যান্টের পকেটে সোনা লুকিয়ে এনে শাহ আমানতে ধরা এক যাত্রী খিলক্ষেতে ইয়াবা তৈরির ঘাঁটিতে পুলিশের হানা, মাদকসহ মেশিন-কাঁচামাল উদ্ধার,আটক ১ চট্টগ্রামের গণপরিবহনে চরম অনিয়ম-ভোগান্তি: প্রশাসনের নজরদারি নিয়ে প্রশ্ন” এসআরবির যাত্রা শুরু, সদস্যদের স্বচ্ছতা-জবাবদিহিতা নিশ্চিতের নির্দেশ কাউকে দুর্নীতি করতে দেওয়া হবে না: লক্ষ্মীপুরে বনমন্ত্রী ভাঙ্গায় ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান আকমল আলীতে জুয়ার আসরের নেপথ্যে ‘পেশাদার জুয়াড়ি’ ওসমান গ্রেপ্তার

প্রধানমন্ত্রী আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের তৃতীয় জাতীয় কাউন্সিল উদ্বোধন করেন

  • আপডেট সময় শনিবার, ১৬ নভেম্বর, ২০১৯, ৫.৪৫ পিএম
  • ৭৮৭ বার পড়া হয়েছে
ফাইল ছবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ আওয়ামী লীগের সহযোগী সংগঠন ও স্বেচ্ছাসেবী শাখা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের তৃতীয় জাতীয় কাউন্সিল উদ্বোধন করেছেন।
আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সকালে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে পায়রা ও বেলুন উড়িয়ে এ কাউন্সিলের উদ্বোধন করেন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি আ ফ ম বাহাউদ্দিন নাছিম বিশেষ অতিথি হিসেবে মঞ্চে উপস্থিত ছিলেন।
স্বেচ্ছাসেবক লীগের কাউন্সিল প্রস্তুতি কমিটির আহবায়ক নির্মল রঞ্জন গুহ বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে বলেছেন, সংগঠনের তৃতীয় কাউন্সিল আয়োজনের সকল প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।
তিনি বলেন, মোট ১ হাজার ৯৭৫ জন কাউন্সিলর, ১৮ হাজার ডেলিগেট এবং ১৫ হাজার অতিথি কাউন্সিলে উপস্থিত থাকবেন।
তিনি বলেন, যথাযথভাবে কাউন্সিল অনুষ্ঠানে ১৩টি উপ-কমিটি গঠন করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com