সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্যান্টের পকেটে সোনা লুকিয়ে এনে শাহ আমানতে ধরা এক যাত্রী খিলক্ষেতে ইয়াবা তৈরির ঘাঁটিতে পুলিশের হানা, মাদকসহ মেশিন-কাঁচামাল উদ্ধার,আটক ১ চট্টগ্রামের গণপরিবহনে চরম অনিয়ম-ভোগান্তি: প্রশাসনের নজরদারি নিয়ে প্রশ্ন” এসআরবির যাত্রা শুরু, সদস্যদের স্বচ্ছতা-জবাবদিহিতা নিশ্চিতের নির্দেশ কাউকে দুর্নীতি করতে দেওয়া হবে না: লক্ষ্মীপুরে বনমন্ত্রী ভাঙ্গায় ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান আকমল আলীতে জুয়ার আসরের নেপথ্যে ‘পেশাদার জুয়াড়ি’ ওসমান গ্রেপ্তার

ক্যালিফোর্নিয়ায় একটি হাইস্কুলে বন্দুকধারীর হামলায় ২জন নিহত

  • আপডেট সময় শুক্রবার, ১৫ নভেম্বর, ২০১৯, ৮.২৩ পিএম
  • ৮৬০ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান্তা ক্লারিতার একটি হাইস্কুলে হামলা চালিয়েছে এক বন্দুকধারী। এতে দুইজন নিহত এবং তিনজন আহত হয়েছেন। আহতদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে (বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাতে) সান্তা ক্ল্যারিতায় এ হামলার ঘটনা ঘটে।​ এ ঘটনায় ১৬ বছর বয়সী সন্দেহভাজন এক কিশোরকে আটক করেছে পুলিশ।

লস অ্যাঞ্জেলসের ৪০ মাইল দূরে অবস্থিত সগাস হাই স্কুলে এই ঘটনা ঘটার পরপরই কাজ শুরু করে পুলিশ ও উদ্ধারকর্মীরা। আহতদের অধিকাংশই শিক্ষার্থী। হামলাকারী কিশোর এশিয়ান বংশোদ্ভুত বলে পুলিশ জানিয়েছে। স্কুলটির মোট শিক্ষার্থীর সংখ্যা প্রায় ২ হাজার ৩০০।

হামলাকারী এখন পুলিশের হেফাজতে রয়েছে। দুর্বল অস্ত্র আইনের কারণে যুক্তরাষ্ট্রের পশ্চিমাংশ, বিশেষত টেক্সাস ও ক্যালিফোর্নিয়ায় প্রায়ই এ ধরণের হামলার ঘটনা ঘটে। সূত্র: এবিসি নিউজ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com