শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কনিকার বাড়িতে গেলেন স্বাস্থ্যমন্ত্রী বিয়ের প্রলোভনে গৃহবধূকে নদীতে নিয়ে ধর্ষণ   করলেন আপন দুই ভাই!  ইউরোপ সফর শেষে আন্তর্জাতিক মঞ্চে প্রশংসিত আরিফ হোসেন শামীম রংপুরের ডিসি হলেন গৌরনদীর সাবেক ইউএনও ইসরাত জাহান আলোর মানুষ ও অন্যনায়ক : কাউখালীর সমাজসেবক ও শিক্ষা অনুরাগী আব্দুল লতিফ খসরুর ইন্তেকাল সাংবাদিক দিলীপ দাস হৃদরোগে আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন স্বামীর মৃত্যুতে ১২ ঘণ্টার জন্য কারাগার থেকে মুক্তি পাচ্ছেন ডা. দীপু মনি কলকাতায় আগুনে নিহত ৫ বাংলাদেশির পরিচয় প্রকাশ অঙ্গীকার ও ওয়াদা রক্ষাই বিএনপির সংস্কৃতি : রিজভী ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপনে জাতীয় কর্মসূচি ঘোষণা

আগামী ৩ অক্টোবর বাফুফে নির্বাচন

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২০, ১১.০১ পিএম
  • ৭০০ বার পড়া হয়েছে

করোনাভাইরাসের কারণে বহুল আলোচিত বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচন স্থগিত হয়েছিল গত মার্চের শেষ দিকে। দেশের পরিস্থিতি যখন কিছুটা স্বাভাবিক হচ্ছে, তখন আবার নতুন করে নির্বাচনের তারিখ ঘোষণা করে বাফুফে। দেশের ফুটবলের সর্বোচ্চ সংস্থার নির্বাচন আগামী ৩ অক্টোবর।

এবার নির্বাচনের তফসিলও ঘোষণা করা হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাফুফে জানিয়েছে,আগামী ৫ সেপ্টেম্বর মনোনয়নপত্র বিলি শুরু হবে। চলবে ৭ সেপ্টেম্বর পর্যন্ত। মনোনয়নপত্র দাখিলের দিন ৮ সেপ্টেম্বর। আর চূড়ান্ত প্রার্থী ঘোষণা হবে ১৩ সেপ্টেম্বর।

এর আগে গত ২৮ মার্চ অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়েছিল বাফুফের নির্বাচন। ২০ এপ্রিল হওয়ার কথা ছিল সেই নির্বাচন। কিন্তু করোনাভাইরাসের কারণে ফিফা ও এএফসির অনুমতি নিয়ে নির্বাচন অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করা হয়।

বাফুফের কার্যনির্বাহী কমিটির মেয়াদ শেষ হয়েছিল গত ৩০ এপ্রিল। ফিফা নতুন নির্বাচন না হওয়া পর্যন্ত বর্তমান কমিটিকে দায়িত্ব চালিয়ে যাওয়ার ক্ষমতা দেয়।

গত সোমবার ক্রীড়া মন্ত্রণালয় ঘোষণা দেয়, স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে অনুশীলন ও খেলাধুলা চালু করার। এর পরই বাফুফের নির্বাচনের তারিখ ঘোষণা করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com