সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

ইতালির ভেনিস নগরী পানিতে তলিয়ে গেছে , জরুরি অবস্থা ঘোষণা

  • আপডেট সময় শুক্রবার, ১৫ নভেম্বর, ২০১৯, ৭.৪৪ পিএম
  • ৪৭৩ বার পড়া হয়েছে

ইতালির প্রধানমন্ত্রী গুইসেপ কন্তে ভেনিস নগরীতে জরুরি অবস্থা জারি করেছেন। প্রায় পুরো নগরী পানিতে তলিয়ে যাওয়ার পর তিনি এ ঘোষণা দিলেন। বন্যায় ওই নগরীতে এখন পর্যন্ত দুই জনের মৃত্যু হয়েছে।

জরুরি অবস্থা ঘোষণার আগে দেশটির সংসদে তা অনুমোদন করা হয়। ভেনিস হচ্ছে বিশ্বের পর্যটকদের অন্যতম আকর্ষণস্থল। ভেনিস নগরীতে গত ৫০ বছরে এতো বেশি পানি উঠেনি।

নগরীর ৮০ শতাংশই পানিতে তলিয়ে গেছে। ১৯৬৬ সালের পর এবার পানির উচ্চতাও সর্বোচ্চে পৌঁছেছে। জোয়ার পর্যবেক্ষণ কেন্দ্রের হিসাবমতে, ভেনিসে এবার পানি সর্বোচ্চ ১ দশমিক ৮৭ মিটার (৬ ফুট) উচ্চতায় উঠেছে।

এর আগে ১৯২৩ সাল থেকে রেকর্ড শুরু হওয়ার পর ১৯৬৬ সালে ভেনিসে জোয়ারের পানির উচ্চতা হয়েছিল ১ দশমিক ৯৪ মিটার।

জোয়ারে ভেনিসের ঐতিহাসিক ব্যাসিলিকা, শহরের প্রাণকেন্দ্রসহ গুরুত্বপূর্ণ অনেক এলাকা এবং সরু গলিপথ পানিতে তলিয়ে গেছে।

ভেনিসের মেয়র লুইজি ব্রুগনারো জোয়ারের পানির উচ্চতা এতো বেশি বেড়ে যাওয়ার জন্য জলবায়ু পরিবর্তনকে দায়ী করেছেন। এ বন্যা ভেনিসের বুকে ‘স্থায়ী চিহ্ন’ রেখে যাবে বলে মন্তব্য করেছেন তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com