সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

বিএনপির রাজনীতি এখন কথা মালার রাজনীতিতে পরিণত হয়েছে: সেতুমন্ত্রী

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০১৯, ৮.০৬ পিএম
  • ৪৫৯ বার পড়া হয়েছে
ফাইল ছবি

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির রাজনীতি এখন কথা মালার রাজনীতিতে পরিণত হয়েছে।
বিএনপিকে একটি ব্যর্থ রাজনৈতিক দল হিসাবে অভিহিত করে তিনি বলেন, এ দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমঙ্গীর একজন ব্যর্থ রাজনীতিক। তাদের নেত্রী বেগম খালেদা জিয়া কারাগারে। খালেদার মুক্তির জন্য একটি আন্দোলনও তারা করতে পারেনি। দলে ভাঙ্গন ধরেছে।
সেতুমন্ত্রী আজ ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনের জন্য তৈরি মঞ্চ পরিদর্শন করতে গিয়ে এ কথা বলেন।
ওবায়দুল কাদের সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে বলেন, স্বেচ্ছাসেবক লীগ এবং আওয়ামী যুবলীগের নের্তৃত্ব ঠিক করবেন কাউন্সিলররা। তাছাড়া আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা রয়েছেন। তিনি জানেন কাকে কোন দায়িত্ব দিতে হবে।
সেতুমন্ত্রী আরও বলেন, আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকায় নির্মিত মঞ্চে স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ এবং আওয়ামী লীগের সম্মেলন হবে।
এ সময় আওয়ামী লীগ সভাপতিমন্ডলীর সদস্য কাজী জাফর উল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আফম বাহাউদ্দিন নাছিম, আওয়ামী লীগ নেতা ইঞ্জিনিয়ার আব্দুস সবুর, অ্যাডভোকেট কামরুল ইসলাম, মির্জা আজম, আনোয়ার হোসেন, স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক নির্মল রঞ্জন গুহ, সহ-সভাপতি মতিউর রহমান মতি প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com