সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

কলকাতায় অপহৃত বাংলাদেশের ব্যবসায়ী কয়েক লক্ষ টাকা মুক্তিপণ দিয়ে ছাড়া পান

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০১৯, ৫.৫৩ পিএম
  • ৪৪৭ বার পড়া হয়েছে

বাংলাদেশের একজন ব্যবসায়ী কলকাতায় এসে অপহৃত হন এবং কয়েক লক্ষ টাকা মুক্তিপণ দিয়ে ছাড়া পান বলে পুলিশ বুধবার জানিয়েছে।

বাংলাদেশের ফরিদপুরের সদরহাট থানা এলাকার বাসিন্দা বশির মিঞা তাঁর স্ত্রীর জন্য গয়না কিনতে গত শনিবার কলকাতায় আসেন। সঙ্গে ছিলেন তাঁর বন্ধু ইলিয়াস, দুজনেই কাপড়ের ব্যবসা করেন। কলকাতা পুলিশের একজন উচ্চ পদস্থ অফিসার আজ সংবাদসংস্থা পিটিআইকে বশিরের বয়ান উদ্ধৃত করে বলেছেন, কলকাতায় আসার পর শিয়ালদহ অঞ্চলে তাঁদের পূর্ব পরিচিত সেলিম নামে এক ব্যক্তির সঙ্গে দেখা হয়। সেলিম সহ তাঁরা একবার দুবাই গিয়েছিলেন। একটি রেস্তোরাঁয় তাঁরা খাওয়া দাওয়া করেন। বশিরের কাছে গয়না কেনার টাকা আছে টের পেয়ে সেলিম বলে, সে একটা কাজে হাবরা যাচ্ছে, তারাও যেতে পারে। হাবরায় গিয়ে সেলিম ওদের একটা বাড়িতে আটকে রেখে মারধর করে এবং বশিরকে বাধ্য করে বাংলাদেশে তাঁর বাবাকে ফোন করে পঞ্চাশ লক্ষ টাকা চাইতে। অনেক দর কষাকষি করে টাকার অংক ছ’লাখে নামানো হয়। সেই টাকা হাতে পেয়ে সেলিম তাদের ঘড়ি, মোবাইল ফোন, মানিব্যাগ থেকে ৪৪ হাজার টাকা ও সাড়ে সাত হাজার ডলার ছিনিয়ে নিয়ে ছেড়ে দেয়। এন্টালি থানায় বশিরের অভিযোগের ভিত্তিতে পুলিশ সেলিমকে খুঁজছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com