সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

বেনাপোল সীমান্ত থেকে ১০টি সোনার বারসহ ২জন আটক

  • আপডেট সময় বুধবার, ১৩ নভেম্বর, ২০১৯, ৯.১৯ পিএম
  • ৪৮১ বার পড়া হয়েছে

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র সদস্যরা আজ যশোরের বেনাপোল সীমান্ত থেকে ২ কেজি ৭৮৩ গ্রাম ওজনের ১০টি সোনার বারসহ ২জনকে আটক করেছে।
যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মো. নজরুল ইসলাম জানান, এ ব্যাটালিয়নের একটি টহল দল আজ সকাল সাড়ে ৭ টার দিকে বেনাপোল সীমান্তের আমড়াখালী চেকপোষ্টে নাভারণ থেকে ছেড়ে আসা বেনাপোলগামী মাহিন্দ্রা (সিএনজি) তল¬াশী করে ৮টি সোনার বারসহ ১জনকে আটক করে। যার আনুমানিক মূল্য ৪২ লাখ ৩৯ হাজার টাকা। আটককৃতের নাম মো. রবিউল ইসলাম (জামির) (২৭)।
পরে একই ব্যাটালিয়নের ঘিবা বিওপি’র সদস্যরা আজ বেলা সাড়ে ১১টার দিকে সীমান্ত এলাকা থেকে প্রায় ২ কেজি ওজনের ২ পিস সোনার বারসহ আরেক জনকে আটক করে। যার আনুমানিক মূল্য ১ কোটি ৭ লাখ ৮৯ হাজার ২শ’ টাকা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com