সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সিআইডি প্রধানের সঙ্গে ঢাকাস্থ ইতালি দূতাবাসের প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন চিরিরবন্দরের জোড়া হত্যা: প্রধান আসামিসহ দুজন র‍্যাবের জালে আটক পিরোজপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার রোধে আলোচনা সভা বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার পিরোজপুরে রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে ট্রাফিক পুলিশ  ও মজুরদের মধ্যে ছাতা বিতরণ জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষার্থী অ্যাওয়ার্ড পেয়েছেন কাউখালীর ইবরাহীম খলিল ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে একই দিনে একই স্কুলের ৪জন শিক্ষার্থী নিখোঁজ কাউখালীতে বাড়ছে ডেঙ্গু রোগী, স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ৭ জন

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন সম্পর্কে মুজিব বর্ষের সোনামনিদের ছন্দে ছন্দে গল্প

  • আপডেট সময় বুধবার, ১৯ আগস্ট, ২০২০, ১২.৫০ পিএম
  • ১২২৪ বার পড়া হয়েছে

চট্টগ্রাম প্রতিনিধি: জানাতে কবি গোলাম মাওলা জসিমের নিবেদন ‘আমার বন্ধু বঙ্গবন্ধু ‘ শীর্ষক কবিতার বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। বুধবার বিকালে নোয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ে বইটির মোড়ক উন্মোচন করা হয় ৷

বইটির মোড়ক উন্মোচন করেন নোয়াখালীর জেলা প্রশাসক মোঃখোরশেদ আলম খান শোকের মাসে শেখ রাসেল কে উৎসর্গ করে কবি গোলাম মাওলা জসিমের “আমার বন্ধু বঙ্গবন্ধু ” বইটির মোড়ক উন্মোচন করা হয়। মোড়ক উন্মোচন শেষে মোঃখোরশেদ আলম খান বলেন,হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের বাঙালি জাতির ইতিহাসের এক নক্ষত্রতম অংশ।

এ মহামানবের তাৎপর্যময় জীবন আমাদের আগামী প্রজন্মের জন্যও শিক্ষা -পাঠের এক অতিপ্রয়োজনীয় অধ্যায়,কবি গোলাম মাওলা জসিম সে কাজটিই করেছেন। শিশুদের মানসপটে বঙ্গবন্ধুর জীবনকে সহজ ভাষায় ছন্দে ছন্দে গেঁথেছেন গল্পের আকারে “আমার বন্ধু বঙ্গবন্ধু ” বইটির মাধ্যমে।

“ আমার বন্ধু বঙ্গবন্ধু ” বইটি নিয়ে কবি গোলাম মাওলা জসিম বলেন,শিশুদের জন্য বঙ্গবন্ধুকে নিয়ে আমি যে গল্প লিখেছি আমি তা সকলকে পড়ার অনুরোধ করছি ৷ গল্পের মাধ্যমে বঙ্গবন্ধু সম্পর্কে অনেক কিছু জানার থাকবে, বঙ্গবন্ধু সম্পর্কে জানার আগ্রহ আরো বৃদ্ধি পাবে,এ সময় মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক),ইসরাত সাদমীন, আবদুল মালেক উকিল মেডিকেল কলেজ, নোয়াখালীর সহঃ অধ্যাপক ডাঃ নুসরাত শহীদ, সদর হাসপাতাল নোয়াখালীর ডাঃ সাইফুদ্দিন (সার্জারী), ডাঃ আনোয়ারুল আজিম (আবাসিক) মেডিকেল অফিসার এবং নোয়াখালী আবৃত্তি একাডেমি সভাপতি ও নোয়াখালী সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক এডভোকেট এমদাদ হোসেন কৈশর প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com