বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী পিরোজপুরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বরিশাল রেঞ্জের ডিআইজি মো: জুলফিকার আলী হায়দার

লক্ষ্মীপুরে সংবাদ সম্মেলন: প্রথমবারের মতো জেলায় আড়ম্বরপূর্ণ ভাবে নজরুল সম্মিলনী 

  • আপডেট সময় বুধবার, ১৩ নভেম্বর, ২০১৯, ৮.৪৫ পিএম
  • ৩৯৮ বার পড়া হয়েছে
অ আ আবীর আকাশ,লক্ষ্মীপুর: 
লক্ষ্মীপুরে তিন দিনব্যাপী জাতীয় নজরুল সম্মেলন শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার থেকে। সকাল সাড়ে ১০টায় জেলা কালেক্টরেট প্রাঙ্গণে এ সম্মেলনের উদ্বোধন করবেন লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের সাংসদ এ কে এম শাহজাহান কামাল।
এ উপলক্ষে বুধবার (১৩ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে জাতীয় নজরুল সম্মেলনের বিস্তারিত তথ্য জানিয়েছেন জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল।
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ সফিউজ্জামান ভূইয়া, জেলা প্রেস ক্লাবের সভাপতি কামাল উদ্দিন হাওলাদার, সেলিম উদ্দিন নিজামী, কবি অ আ আবীর আকাশ-সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্টনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
আজ বৃহস্পতিবার সকালে র‌্যালি ও আলোচনা সভার মাধ্যমে উদ্বোধন করা হবে জাতীয় নজরুল সম্মেলন। জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পালের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে থাকবেন বীর মুক্তিযোদ্ধা ও লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের সাংসদ এ কে এম শাহজাহান কামাল। পরের দিন শুক্রবার সকালে সরকারি মহিলা কলেজে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন সংসদ সদস্য (সংরক্ষিত) সেলিনা ইসলাম।
সম্মেলনের শেষ দিন সকালে লক্ষ্মীপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে হবে নজরুলের জীবনী নিয়ে আলোচনা সভা। বিকালে জেলা কালেক্টরেট প্রাঙ্গণে সনদ ও পুরস্কার প্রদান করা হবে। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন কবি নজরুল ইনস্টিটিউট এর নির্বাহী পরিচালক মো. আব্দুর রাজ্জাক ভূঁঞা, বিশেষ অতিথি হিসাবে থাকবেন পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামান।
এছাড়াও প্রতিদিন বিকালে নজরুলের জীবন পরিক্রমা ও তথ্যচিত্র প্রদর্শনী, সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান, কবিতা পাঠ ও নৃত্যনুষ্ঠান অনুষ্ঠিত হবে। তাছাড়া প্রতিদিনই সকাল থেকে রাত পর্যন্ত বই মেলা আয়োজন করা হয়েছে। এদিকে জেলা পরিষদ হলরুমে ১২ নভেম্বর থেকে ১৬ নভেম্বর পর্যন্ত সংগীত প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হবে। সেখানে জেলার ৫০ জন শিল্পী প্রশিক্ষণ গ্রহন করবেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com