সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্যান্টের পকেটে সোনা লুকিয়ে এনে শাহ আমানতে ধরা এক যাত্রী খিলক্ষেতে ইয়াবা তৈরির ঘাঁটিতে পুলিশের হানা, মাদকসহ মেশিন-কাঁচামাল উদ্ধার,আটক ১ চট্টগ্রামের গণপরিবহনে চরম অনিয়ম-ভোগান্তি: প্রশাসনের নজরদারি নিয়ে প্রশ্ন” এসআরবির যাত্রা শুরু, সদস্যদের স্বচ্ছতা-জবাবদিহিতা নিশ্চিতের নির্দেশ কাউকে দুর্নীতি করতে দেওয়া হবে না: লক্ষ্মীপুরে বনমন্ত্রী ভাঙ্গায় ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান আকমল আলীতে জুয়ার আসরের নেপথ্যে ‘পেশাদার জুয়াড়ি’ ওসমান গ্রেপ্তার

ভারতের ঝাড়খণ্ডের শিক্ষামন্ত্রী ভর্তি হলেন একাদশ শ্রেণীতে !

  • আপডেট সময় মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২০, ১০.৪৩ পিএম
  • ৮৩২ বার পড়া হয়েছে

লাগাতার সমালোচনার মুখে এবার নতুন করে একাদশ শ্রেণিতে ভর্তি হয়েছেন ভারতের ঝাড়খণ্ডের শিক্ষামন্ত্রী জগরনাথ মাহাতো। প্রমাণ করে দিয়েছেন, শেখার কোনো বয়স নেই। ক্লাস টেন পাশ শিক্ষামন্ত্রী। এত কম যোগ্যতা দিয়ে কী করে তিনি রাজ্যের শিক্ষামন্ত্রী হলেন তা নিয়ে প্রশ্ন সবার। এই প্রশ্নের জবাব দিতে লেখাপড়া চালিয়ে যেতে চাইছেন তিনি।

জানা গেছে, ৫৩ বছরের এই মন্ত্রী তার নিজেরই বিধানসভা, বোকারো জেলার দুমরি এলাকার নাবাডি হতে সরকারি ইন্টার-কলেজ দেবী মাহাতো মহাবিদ্যালয়ে আর্টস নিয়ে ভর্তি হয়েছেন। ভর্তি হওয়ার পরে জগরনাথ জানিয়েছেন, এবার তিনি মন দিয়ে পড়াশোনা করবেন। সেই সঙ্গে রাজ্যের শিক্ষাব্যবস্থাকেও আরও মজবুত করার চেষ্টা করবেন।

১৯৯৫ সালে চন্দ্রপুরার নেহেরু স্কুল থেকে সেকেন্ড ডিভিশনে মাধ্যমিক পাশ করেছিলেন জগরনাথ মাহাতো। তারপর আর লেখাপড়া করেননি তিনি। কিন্তু এতদিন পরে কেন এই সিদ্ধান্ত? এ প্রসঙ্গে জগরনাথ বলেন, ‘আমি যেদিন শিক্ষামন্ত্রীর পদে শপথ নিই, অনেকেই তখন বলেছিলেন, একজন ক্লাস ১০ পাশ মানুষ আর রাজ্যের শিক্ষার অগ্রগতি নিয়ে কী কাজ করবেন। সেই সমস্ত মানুষদের জবাব দেওয়ার জন্যই আমি আবার ভর্তি হয়েছি পড়াশোনা করতে। পড়াশোনার কোনো বয়স হয় না। আমি ভাল রেজাল্ট করে দেখিয়ে দেব।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com