বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী পিরোজপুরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বরিশাল রেঞ্জের ডিআইজি মো: জুলফিকার আলী হায়দার

প্রধানমন্ত্রী আগামীকাল সাতটি বিদ্যুৎ কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন

  • আপডেট সময় মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০১৯, ৮.০৫ পিএম
  • ৩৯৯ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশের আরও ২৩ টি উপজেলা শতভাগ বিদ্যুতায়নের আওতায় আনতে আগামীকাল সাতটি বিদ্যুৎ কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) সূত্র জানায়, প্রধানমন্ত্রী আগামীকাল সকাল ১০টায় তাঁর সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সাতটি বিদ্যুৎকেন্দ্রের উদ্বোধন করবেন।
বিপিডিবি পরিচালক (জনসংযোগ) সাইফুল হাসান চৌধুরী বাসসকে বলেন, সাতটি বিদ্যুৎকেন্দ্র হলো ৩০০ মেগাওয়াটের আনোয়ারা পাওয়ারপ্লান্ট, ১১৩ মেগাওয়াট রংপুর পাওয়ারপ্লান্ট, ১১০ মেগাওয়াটের কর্ণফুলী পাওয়ারপ্লান্ট, ১০৫ মেগাওয়াটের শিকলবাহা বিদ্যুৎকেন্দ্র, ৫৪ মেগাওয়াটের পটিয়া পাওয়ারপ্লান্ট, ৮ মেগাওয়াটের তেঁতুলিয়া পাওয়ারপ্লান্ট এবং ১০০ মেগাওয়াটের গাজীপুর পাওয়ারপ্লান্ট।
তিনি বলেন, আগামী ২০২১ সালের মধ্যে বিদ্যুতের উৎপাদন ২৪ হাজারে উন্নীত করার লক্ষ্যে সরকার দ্রুত এগিয়ে যাচ্ছে।
পল্লী বিদ্যুৎ বোর্ড (বিআরইবি) সূত্র জানায়, শতভাগ বিদ্যুতায়নের আওতায় আসা ২৩ টি উপজেলা হলো, বগুড়া জেলার গাবতলী, শ্রীপুর ও শিবগঞ্জ উপজেলা, চট্টগ্রামের লোহাগড়া উপজেলা, ফরিদপুর জেলার মধুখালী, নগরকান্দা ও সালথা উপজেলা, গাইবান্দা জেলার ফুলছড়ি, গাইবান্ধা সদর ও পলাশবাড়ি উপজেলা, হবিগঞ্জ জেলার মাধবপুর ও নবীগঞ্জ উপজেলা, ঝিনাইদহ জেলার কালিগঞ্জ ও মহেশপুর উপজেলা, কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলা, নাটোর জেলার বড়াইগ্রাম, লালপুর ও সিংড়া উপজেলা, নেত্রকোনা জেলার বারহাট্টা ও মহোনগঞ্জ উপজেলা, পিরোজপুর জেলার ভান্ডারিয়া, কাউখালী ও ইন্দুরকানী উপজেলা।
অন্যদের মধ্যে গণভবনে উদ্বোধনী অনুষ্ঠানে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদসহ এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com