বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী পিরোজপুরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বরিশাল রেঞ্জের ডিআইজি মো: জুলফিকার আলী হায়দার

সজীব ওয়াজেদ জয় পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কার্য নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত

  • আপডেট সময় সোমবার, ১১ নভেম্বর, ২০১৯, ১০.০৪ পিএম
  • ৪৭১ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কার্য নির্বাহী কমিটির এক নম্বর সদস্য নির্বাচিত হয়েছেন।
উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে আজ বিকেলে কাউন্সিলর ও ডেলিগেটরা আজ বঙ্গবন্ধুর দৌহিত্র সজীব ওয়াজেদ জয়কে উপজেলা আওয়ামী লীগের প্রথম সদস্য হিসেবে নির্বাচিত করেন।
সম্মেলনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে এড. আজিজুর রহমান সরকার রাঙ্গা ও পৌর মেয়র তাজিমুল ইসলাম শামীমকে সাধারণ সম্পাদক সম্পাদক হিসেবে নির্বাচিত হন।
এর আগে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা আওয়ামী লীগের কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এ্যাডভোকেট আজিজুর রহমান রাঙ্গার সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল-২ আসনের সংসদ সদস্য ছোট মনি, রংপুর জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মমতাজ উদ্দিন আহম্মেদ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ছায়াদত হোসেন বকুল, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট রেজাউল করিম রাজু, সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল ইসলাম, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শাহিদুল ইসলাম পিন্টু, পীরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান নুর মোহাম্মদ মন্ডল, ভাইস চেয়ারম্যান শফিউর রহমান মন্ডল মিলন ও জেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান রনি।
সভা পরিচালনা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাজিমুল ইসলাম শামীম।
এর আগে ২০১৩ সালের ২৩ ফেব্রুয়ারী ডেলিগেট ও কাউন্সিলররা ব্যালটের মাধ্যমে প্রয়াত মোতাহারুল হক বাবলুকে সভাপতি ও তাজিমুল ইসলাম শামীমকে সাধারণ সম্পাদক নির্বাচিত করেছিলেন। মোতাহারুল হক বাবলুর মৃত্যুতে সিনিয়র সহ-সভাপতি আজিজুর রহমান সরকার রাঙ্গা ভারপ্রাপ্ত সভাপতি করা হয়েছিল হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com