সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঈদুল ফিতরে কাউন্সিলর প্রার্থীর বাসায় সৌজন্য সাক্ষাৎ; সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা ময়মনসিংহের গৌরীপুরে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত ময়মনসিংহের গৌরীপুরে সৌদি আরবের সাথে মিল রেখে ঈদুল ফিতর উদযাপন দুই হত্যা মামলার পলাতক আসামি রাঙ্গুনিয়ায় গ্রেফতার চন্দনাইশে ছুরিকাঘাতে অটোরিকশা চালক হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার গৌরীপুরে সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি শাহজাহান কবির হিরার অর্থায়নে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কোথাও বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না: সেতুমন্ত্রী সদরঘাটে ২লঞ্চের সংঘর্ষে তদন্তে ৬ সদস্যের কমিটি ঈদযাত্রা ঘিরে ভাড়া নৈরাজ্য ঠেকাতে অভিযানে জরিমানা জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

চামড়া পাচার রোধে হিলি সীমান্তে কঠোর নজরদারি

  • আপডেট সময় শনিবার, ১ আগস্ট, ২০২০, ৫.৫৯ পিএম
  • ৭১০ বার পড়া হয়েছে

কোরবানির পশুর চামড়া ভারতে পাচার রোধে দিনাজপুরের হিলি সীমান্তে কঠোর নজরদারি ও পর্যবেক্ষণ শুরু করেছে বিজিবির ২০ ব্যাটালিয়নের সদস্যরা। বাংলাদেশের চেয়ে ভারতে চামড়ার মূল্য অপেক্ষাকৃত বেশি হওয়ায় বিজিবির এ সতর্কতা।

এ ব্যাপারে জয়পুরহাটে বিজিবির ২০ ব্যাটালিয়নের নিয়ন্ত্রণাধীন ৪১ কিলোমিটার দীর্ঘ জয়পুরহাট-হিলি সীমান্তের স্পর্শকাতর ও অরক্ষিত পয়েন্টসহ পুরো সীমান্তে বিশেষ সর্তকতা ছাড়াও অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।

২০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ফেরদৌস হাসান টিটো বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও বিজিবি হেড কোয়ার্টারের নির্দেশে সীমান্তের চোরাইপথ দিয়ে কোরবানির পশুর চামড়া যাতে কোনোভাবে ভারতে পাচার হতে না পারে সে ব্যাপারে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে।’

বিজিবির ওই কর্মকর্তা আরো বলেন, ‘বিজিবি টহল জোরদার করা হয়েছে। পাশাপাশি এ সীমান্তের কোরবানির পশুর চামড়া জমায়েত হওয়ার স্থানগুলোতে সাদা পোশাকে নিজস্ব গোয়েন্দা সদস্যদের অবস্থান নিয়ে দিনরাত কড়া গোয়েন্দা নজরদারি ও পর্যবেক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে। প্রাথমিক অবস্থায় ঈদের দিন থেকে ১৫ দিন এবং প্রয়োজন হলে পরবর্তীতে আরো ১৫ দিন কোরবানির পশুর চামড়া পাচার রোধে জয়পুরহাট-হিলি সীমান্তে বিজিবির এ সতর্কতা অব্যহত থাকবে।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com