শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
স্বামীর মৃত্যুতে ১২ ঘণ্টার জন্য কারাগার থেকে মুক্তি পাচ্ছেন ডা. দীপু মনি কলকাতায় আগুনে নিহত ৫ বাংলাদেশির পরিচয় প্রকাশ অঙ্গীকার ও ওয়াদা রক্ষাই বিএনপির সংস্কৃতি : রিজভী ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপনে জাতীয় কর্মসূচি ঘোষণা রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ কাল, শপথ শুক্রবার : চিফ হুইপ সমঝোতা স্মারকের শর্তাবলী পুরোপুরি পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে :ইরান ইনফান্তিনোর সমালোচনা করায় ফিফার সিওও বরখাস্ত! দুইশ’র বেশি মার্কিন ড্রোন-যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের গণঅভ্যুত্থানের সময় দেশের বিভিন্ন কারাগার থেকে পালানো জঙ্গিসহ ৬৯০ জন বন্দি এখনও পলাতক সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার সাবেক মেজর মো. সাদিকুল হক

চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় করোনায় সংক্রমিত শনাক্ত হয়েছেন ১৫৭ জন

  • আপডেট সময় শুক্রবার, ২৪ জুলাই, ২০২০, ১১.৩০ পিএম
  • ৮৬৬ বার পড়া হয়েছে

চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় ৮৪২ জনের নমুনা পরীক্ষা করে করোনায় সংক্রমিত শনাক্ত হয়েছেন ১৫৭ জন। এর মধ্যে ১০৬ জন নগরের ও ৫১ জন বিভিন্ন উপজেলার।
এ নিয়ে চট্টগ্রামে ১৩ হাজার ৫০৩ জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। যার মধ্যে ৯ হাজার ৪০১ জন নগরের ও ৪ হাজার ১০২ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।
এদিকে গত ২৪ ঘন্টায় চট্টগ্রাম নগরে করোনায় একজন মারা গেছেন। এখন পর্যন্ত করোনায় মারা গেছেন মোট ২২৭ জন। এর মধ্যে ১৬০ জন নগরের ও ৬৭ জন উপজেলার বাসিন্দা।
আজ সকালে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এসব তথ্য জানিয়ে বলেন, বৃহস্পতিবার রাত পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১৬০ জনের নমুনা পরীক্ষা করে ৪৬ জনের করোনা পজিটিভ পাওয়া যায়। এর মধ্যে নগরের ১৮ জন ও বিভিন্ন উপজেলার ২৮ জন আছেন। ফৌজদারহাটের বিআইটিআইডিতে ২৩৮ জনের নমুনা পরীক্ষায় ৩১ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে। এর মধ্যে ২৬ জন নগরের ও ৫ জন উপজেলা পর্যায়ের বাসিন্দা।
এছাড়া চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ১৬৭ জনের নমুনা পরীক্ষা করে ২৬ জনের করোনা মিলেছে। এর মধ্যে ২১ জন নগরের ও ৫ জন উপজেলার বাসিন্দা। চট্টগ্রাম ভেটেরিনারী বিশ্ববিদ্যালয় ৬৫ জনের নমুনা পরীক্ষায় ৬ জনের দেহে করোনার জীবাণু মিলেছে। এর মধ্যে ১ জন নগরের ও ৫ জন উপজেলার। কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ২১ জনের নমুনায় ৪ জনের করোনা শনাক্ত হয়েছে।
বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ১৩১ জনের নমুনা পরীক্ষায় ২৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ২৭ জন নগরের ও ২ জন উপজেলার বাসিন্দা। বেসরকারি শেভরণ ল্যাবে ৬০ জনের নমুনা পরীক্ষায় ১৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ১৩ জন নগরের ও ২ জন উপজেলার।
উপজেলা পর্যায়ে নতুন শনাক্ত ৫১ জনের মধ্যে সাতকানিয়ার ২, বাঁশখালীর ২, চন্দনাইশের ১, পটিয়ার ১, বোয়ালখালীর ২, রাঙ্গুনিয়ার ৪, রাউজানের ১১, ফটিকছড়ির ১২, হাটহাজারীর ৯, সীতাকুন্ডের ২ ও মিরসরাইয়ের ৫ জন আছেন।
গত ২৪ ঘন্টায় ৫২ জনসহ চট্টগ্রামে এ পর্যন্ত সুস্থ হয়েছেন মোট ১ হাজার ৭৯২ জন করোনা রোগী

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com