মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ভাঙ্গায় বিকল ট্রাক মেরামতের সময় বাসচাপায় বাবা-ছেলে নিহত ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের কার্যক্রম পর্যালোচনা কর্মশালা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ঈদুল আযহা উপলক্ষে পশুর হাট ইজারাদারদের সঙ্গে মতবিনিময় সভা ঠাকুরগাঁওয়ে মাদক ব্যবসায়ী গ্রেফতার বিমানমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বাটজা’র সৌজন্য সাক্ষাৎ,,,বিজয় দিবসে খুলছে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল জিয়া গবেষণা পরিষদের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত চার সপ্তাহে হামের পরিস্থিতি স্বাভাবিক হবে: স্বাস্থ্যমন্ত্রী হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, আক্রান্ত ছাড়ালো ৫০ হাজার ৫১৫৮১ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন অপরাধীকে অপরাধী হিসেবে দেখতে পুলিশের প্রতি নির্দেশ প্রধানমন্ত্রীর

ঈদে বায়তুল মুকাররম মসজিদে ৬টি জামাআত অনুষ্ঠিত হবে

  • আপডেট সময় বুধবার, ২২ জুলাই, ২০২০, ৩.৩২ পিএম
  • ৮৪৭ বার পড়া হয়েছে

আগামী ১ আগস্ট সারাদেশে স্বাস্থ্যবিধি অনুসরণ করে পবিত্র ঈদুল আযহা উদযাপিত হবে।
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবারও বায়তুল মুকাররম জাতীয় মসজিদে পর্যায়ক্রমে ৬টি জামাআত অনুষ্ঠিত হবে।
জাতীয় মসজিদে ঈদের প্রথম জামাআত সকাল ৭টায় অনুষ্ঠিত হবে। এরপর এখানে পর্যায়ক্রমে আরও ৫টি জামাআত অনুষ্ঠিত হবে। সর্বশেষ জামায়াত বেলা ১১টা ১০ মিনিটে অনুষ্ঠিত হবে।
ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।
জাতীয় মসজিদে ঈদের নামাযের সময়সূচি, ইমাম ও মুকাব্বিরগণের দায়িত্ব পালনের তালিকা ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে ইতোমধ্যেই প্রকাশ করা হয়েছে। এসব জামাতসমূহে ইমাম ও মুকাব্বিরের দায়িত্ব পালনকারীদের তালিকা নিচে তুলে ধরা হলো :
প্রথম জামাআত: সকাল ৭টায়, ইমাম : হাফেজ মুফতি মাওলানা মো. মিজানুর রহমান, সিনিয়র পেশ ইমাম, বায়তুল মুকাররম জাতীয় মসজিদ। মুকাব্বির : হাফেয ক্বারী কাজী মাসুদুর রহমান, মুয়াজ্জিন, বায়তুল মুকাররম জাতীয় মসজিদ।
দ্বিতীয় জামাআত : সকাল ৭ টা ৫০ মিনিটে, ইমাম : হাফেজ মুফতি মুহিব্বুল্লাহিল বাকী নদভী, পেশ ইমাম, বায়তুল মুকাররম জাতীয় মসজিদ। মুকাব্বির : হাফেয ক্বারী হাবিবুর রহমান মেশকাত, মুয়াজ্জিন, বায়তুল মুকাররম জাতীয় মসজিদ।
তৃতীয় জামাআত : সকাল ৮টা ৪৫ মিনিটে, ইমাম : হাফেয মাওলানা এহসানুল হক, পেশ ইমাম, বায়তুল মুকাররম জাতীয় মসজিদ। মুকাব্বির : মাওলানা ইসহাক, মুয়াজ্জিন, বায়তুল মুকাররম জাতীয় মসজিদ।
চতুর্থ জামাআত : সকাল ৯ টা ৩৫ মিনিটে, ইমাম : মাওলানা মহিউদ্দিন কাসেম, পেশ ইমাম, বায়তুল মুকাররম জাতীয় মসজিদ। মুকাব্বির : মো. শহীদুল্লাহ, চীফ খাদেম, বায়তুল মুকাররম জাতীয় মসজিদ।
পঞ্চম জামাআত : সকাল ১০টা ৩০ মিনিটে, ইমাম : হাফেজ মাওলানা ওয়ালিয়ূর রহমান খান, মুহাদ্দিস, ইসলামিক ফাউন্ডেশন। মুকাব্বির : হাফেজ মো. আব্দুল মান্নান, খাদেম, বায়তুল মুকাররম জাতীয় মসজিদ।
৬ষ্ঠ ও সর্বশেষ জামাআত : সকাল ১১ টা ১০ মিনিটে, ইমাম : মাওলানা মুহাম্মদ আব্দুর রব মিয়া, সাবেক উপ-পরিচালক, ইসলামিক ফাউন্ডেশন মুকাব্বির : হাফেজ মো. আব্দুর রাজ্জাক, খাদেম, বায়তুল মুকাররম জাতীয় মসজিদ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com