শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
স্বামীর মৃত্যুতে ১২ ঘণ্টার জন্য কারাগার থেকে মুক্তি পাচ্ছেন ডা. দীপু মনি কলকাতায় আগুনে নিহত ৫ বাংলাদেশির পরিচয় প্রকাশ অঙ্গীকার ও ওয়াদা রক্ষাই বিএনপির সংস্কৃতি : রিজভী ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপনে জাতীয় কর্মসূচি ঘোষণা রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ কাল, শপথ শুক্রবার : চিফ হুইপ সমঝোতা স্মারকের শর্তাবলী পুরোপুরি পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে :ইরান ইনফান্তিনোর সমালোচনা করায় ফিফার সিওও বরখাস্ত! দুইশ’র বেশি মার্কিন ড্রোন-যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের গণঅভ্যুত্থানের সময় দেশের বিভিন্ন কারাগার থেকে পালানো জঙ্গিসহ ৬৯০ জন বন্দি এখনও পলাতক সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার সাবেক মেজর মো. সাদিকুল হক

টি-টোয়েন্টি বিশ্বকাপ আনুষ্ঠানিক ভাবে স্থগিতের ঘোষণা আইসিসির

  • আপডেট সময় সোমবার, ২০ জুলাই, ২০২০, ১১.৫৭ পিএম
  • ৭১০ বার পড়া হয়েছে

মহামারির কারণে চলতি বছরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ আনুষ্ঠানিকভাবে স্থগিতের ঘোষণা দিল বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।

সোমবার আইসিসির বাণিজ্যিক সংস্থা আইবিসি বোর্ডের এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

এছাড়াও, আগামী বছরের ফেব্রুয়ারিতে নিউজিল্যান্ডে অনুষ্ঠিত হতে যাওয়া আইসিসি নারী ক্রিকেট বিশ্বকাপ-২০২১ বিষয়েও পরিস্থিতি মূল্যায়ন করে সিদ্ধান্ত নেয়া হবে বল সভায় সিদ্ধান্ত হয়েছে।

প্রসঙ্গত, চলতি বছরের ১৮ থেকে অক্টোবর থেকে অস্ট্রেলিয়ায় ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণ ম্যাচের বিশ্বকাপটি শুরু হওয়ার কথা ছিল।

আইসিসির সভায় বৈশ্বিক মহামারির কারণে দ্রুত পরিবর্তনশীল পরিস্থিতি পর্যবেক্ষণ অব্যাহত রাখতে আগামী ২ বছর বিশ্বব্যাপী আয়োজিত ইভেন্টগুলো আয়োজনের ক্ষেত্রে সতর্ক থাকার বিষয়েও সম্মত হয়েছেন সবাই।

যদিও এরই মধ্যে এ ইভেন্টের আয়োজনের সকল কার্যক্রম নির্ধারিত পরিকল্পনা অনুসারেই চলতে থাকবে বলে জানানো হয়েছে।

এদিকে, টি-টোয়েন্টি বিশ্বকাপ স্থগিত হওয়ায় সুবিধা হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের। আইপিএল আয়োজনে তাদের আর কোনো সমস্যা থাকল না।

পরিস্থিতি স্বাভাবিক না হলেও চলতি বছরের শেষের দিকে ভারতের পরিবর্তে সংযুক্ত আরব আমিরতের মাটিতে আইপিএল অনুষ্ঠিত হতে পারে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com