সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

চীনের প্রযুক্তি কোম্পানি হুয়াওয়েইকে ব্রিটেন নিষিদ্ধ করেছে

  • আপডেট সময় বুধবার, ১৫ জুলাই, ২০২০, ১১.১৩ এএম
  • ৮৪৯ বার পড়া হয়েছে

ব্রিটেন মঙ্গলবার চীনের বিশাল প্রযুক্তি কোম্পানি হুয়াওয়েইকে , ব্রিটেনের ফাইভ জি ফোন নেটওয়ার্ক গড়ে তোলার জন্য সব রকমের ভূমিকা পালন থেকে নিষিদ্ধ করেছে। ব্রিটিশ কর্মকর্তারা এখন আশংকা করছেন চীনা সরকারের প্রতিক্রিয়া এবং ব্রিটেনের এই সিদ্ধান্তের বিরুদ্ধে সম্ভাব্য পাল্টা ব্যবস্থা গ্রহণ।

ব্রিটেন মঙ্গলবার চীনের বিশাল প্রযুক্তি কোম্পানি হুয়াওয়েইকে , ব্রিটেনের ফাইভ জি ফোন নেটওয়ার্ক গড়ে তোলার জন্য সব রকমের ভূমিকা পালন থেকে নিষিদ্ধ করেছে। ব্রিটিশ কর্মকর্তারা এখন আশংকা করছেন চীনা সরকারের প্রতিক্রিয়া এবং ব্রিটেনের এই সিদ্ধান্তের বিরুদ্ধে সম্ভাব্য পাল্টা ব্যবস্থা গ্রহণ।

ব্রিটেনের সংস্কৃতি বিষয়ক মন্ত্রী অলিভার ডাউডেন , হুয়াইয়েকে নেটওয়ার্ক থেকে নিষিদ্ধ করার সিদ্ধান্তের কথা হাউজ অফ কমন্সকে জানিয়ে বলেন যে ঐ কোম্পানির কোন উপাদান যদি এরই মধ্যে ইন্সটল করা থাকে তবে দা ২০২৭ সালের মধ্যে সরিয়ে ফেলতে হবে। ব্রিটেনের নীতিতে এই বড় রকমের পরিবর্তনের কারণে ডাউনিং স্ট্রিটে এ রকম আশংকা করা হচ্ছে যে ব্রিটেন চীনা উদ্যোগে সাইবার আক্রমণের শিকার হতে পারে যেমনটি গত মাসে অস্ট্রেলিয়া এবং চীনের মধ্যে উত্তেজনার মুখে , অস্ট্রেলিয়া সাইবার আক্রমণের মুখোমুখি হয়।

লন্ডনে চীনা রাষ্ট্রদূতসহ চীনা কর্মকর্তারা সাম্প্রতিক মাসগুলোতে এ রকম হুমকি দিয়ে আসছিলেন যে ব্রিটেনের ফাইভ জি নেটওয়ার্ক উন্নয়নের কাজ থেকে যদি চীনের প্রধান কোম্পানি হুয়ায়েইকে বাদ দেওয়া হয় তা হলে এর পরিণতি হবে । তবে বিশ্লেষক ও কুটনীতিকরা মঙ্গলবারের এই ঘোষণাকে ট্রাম্প প্রশাসনের জন্য বড় রকমের বিজয় বলে মনে করছে। যুক্তরাষ্ট্র অন্যান্য পশ্চিমি মিত্রদের সঙ্গে অনেক দিন ধরেই ব্রিটেনের সঙ্গে দেন-দরবার করছিল যাতে নিরাপত্তার কারণেই ব্রিটেনের ফাইভ জি ওয়ারলেস থেকে হুয়ায়েইকে নিষিদ্ধ করা হয়। 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com