মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ভাঙ্গায় বিকল ট্রাক মেরামতের সময় বাসচাপায় বাবা-ছেলে নিহত ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের কার্যক্রম পর্যালোচনা কর্মশালা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ঈদুল আযহা উপলক্ষে পশুর হাট ইজারাদারদের সঙ্গে মতবিনিময় সভা ঠাকুরগাঁওয়ে মাদক ব্যবসায়ী গ্রেফতার বিমানমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বাটজা’র সৌজন্য সাক্ষাৎ,,,বিজয় দিবসে খুলছে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল জিয়া গবেষণা পরিষদের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত চার সপ্তাহে হামের পরিস্থিতি স্বাভাবিক হবে: স্বাস্থ্যমন্ত্রী হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, আক্রান্ত ছাড়ালো ৫০ হাজার ৫১৫৮১ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন অপরাধীকে অপরাধী হিসেবে দেখতে পুলিশের প্রতি নির্দেশ প্রধানমন্ত্রীর

নওগাঁয় শ্রেষ্ঠ ইউএনও হলেন আব্দুল হালিম

  • আপডেট সময় সোমবার, ১৩ জুলাই, ২০২০, ৬.৩৪ পিএম
  • ৭৯০ বার পড়া হয়েছে
মো:সোহেল রানা,নওগাঁ প্রতিনিধিঃ মান্দা উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) আব্দুল হালিম নওগাঁ জেলার ১১ উপজেলার মধ্যে শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার হিসেবে নির্বাচিত হয়েছেন মান্দা উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) আব্দুল হালিম। জেলা প্রশাসক হারুন-অর-রশীদ স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য নিশ্চিত করা হয়। সততা, ন্যায়নিষ্ঠ ও কর্তব্যপরায়ণসহ সামাজিক উন্নয়নে অবদান রাখায় জেলার শ্রেষ্ঠ হিসেবে তাঁকে শুদ্ধাচারে পুরস্কৃত করা হবে।
জানা গেছে, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের শুদ্ধাচার চর্চায় উৎসাহ প্রদানের লক্ষে ‘শুদ্ধাচার পুরস্কার প্রদান নীতিমালা’র আলোকে ২০১৯-২০ অর্থ বছরে জেলা ও উপজেলায় কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদের পুরস্কার প্রদানের জন্য ইউএনও আব্দুল হালিমকে নির্বাচিত করা হয়েছে।
এছাড়া জেলা পর্যায়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) উত্তম কুমার রায়, নওগাঁ কালেক্টরেটের প্রধান সহকারী ইয়াছিন আলী ও আত্রাই উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সার্টিফিকেট সহকারী এমদাদুল হক এ পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন।
নির্বাচিত কর্মকর্তা-কর্মচারীগণকে পুরস্কার হিসেবে সনদপত্র, ক্রেষ্ট ও এক মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ প্রদান করা হবে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com