মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ইইউ বন্যা মোকাবেলায় বাংলাদেশকে ৯.৬ মিলিয়ন টাকা দিচ্ছে

  • আপডেট সময় মঙ্গলবার, ৭ জুলাই, ২০২০, ১১.০৩ পিএম
  • ৩৫৯ বার পড়া হয়েছে

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বাংলাদেশের বিভিন্ন এলাকায় মারাত্মক বন্যায় জনগোষ্ঠীর ক্ষতি কাটিয়ে উঠতে এক লাখ ইউরো (৯.৬ মিলিয়ন টাকা) দিয়েছে।
আজ ইইউ মিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এই অর্থ সহায়তার মাধ্যমে বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত কুড়িগ্রাম, গাইবান্ধা ও জামালপুর জেলার ৩ হাজার ৩ শতাধিক পরিবার উপকৃত হবে।
এই অর্থ সবচেয়ে ঝুঁকিপূর্ণ এলাকাগুলোর জনগোষ্ঠীকে তাদের সহায় সম্পদ ও গবাদী পশুসহ নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়া এবং বিনা শর্তে ঋণের পাশাপাশি প্রাথমিক চিকিৎসা সেবায় ব্যয় করা হবে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এই অর্থে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির কর্মসূচিতেও সহায়তা করা হবে। রেডক্রিসেন্ট সোসাইটি বন্যার সম্ভাব্য প্রভাব সম্পর্কে পূর্বানুমান তৈরীর জন্য নির্ভরযোগ্য বৈজ্ঞানিক পূর্বাভাস ও ঝুঁকি বিশ্লেষণ এবং জনদুর্ভোগ ও ক্ষতি হ্রাসের লক্ষে আগাম পদক্ষেপ গ্রহন করবে।
এতে আরো বলা হয়, দেশের উত্তর ও পূর্বাঞ্চলীয় এলাকাগুলোতে ভারী বর্ষণের ফলে সৃষ্ট মারাত্মক বন্যা পরিস্থিতিতে জুলাইয়ের প্রথম দিকে উপদ্রুত অঞ্চলগুলোর লাখো বাসিন্দা ক্ষতিগ্রস্ত হতে পারে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com