মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ফলন বেশি হলেও দামে হতাশ ঠাকুরগাঁওয়ের মিষ্টি কুমড়া চাষিরা

  • আপডেট সময় সোমবার, ৬ জুলাই, ২০২০, ১১.১১ এএম
  • ৪০৬ বার পড়া হয়েছে
তৌহিদুজ্জামান, ঠাকুরগাঁও প্রতিনিধি ঃঠাকুরগাঁও জেলায় এবার মিষ্টি কুমড়ার চাষ হয়েছে ব্যাপক। উৎপাদনও হয়েছে বাম্পার। কিন্তু নানা কারণে কৃষক ন্যায্য দাম পাচ্ছেনা। পরিবহন ব্যয় বেড়ে যাওয়ায় এর দাম পড়ে গেছে। ক্ষেতের পাশে, সড়কের পাশে হাজার হাজার মিষ্টি কুমড়ার স্তুপ জমে আছে। সুলভ ভাড়ায় যদি ট্রাক পাওয়া যায় এই আশায় অপেক্ষায় আছেন কৃষক ও ব্যবসায়ীরা ।সদর উপজেলার নারগুন কহরপাড়া গ্রামের কৃষক মোতাহার হোসেন বলেন, এবার মিষ্টি কুমড়ার বাম্পার ফলন হয়েছে। আবহওয়ার কিছুটা প্রভাব পড়লেও উৎপাদন বেশি হয়েছে। কিন্তু দাম না পাওয়ায় হতাশায় ভুগছি। উৎপাদন খরচ তোলা নিয়ে দুঃশ্চিন্তায় আছি।
বরুনাগাঁও গ্রামের কৃষক মজিবুল হক বলেন, এবার পরিবহন খরচও বেশি। তাই লাভ হবে কিনা-এ নিয়ে চিন্তিত আছি।
ঠাকুরগাঁও জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক কৃষিবিদ আফতাব হোসেন জানান, ঠাকুরগাঁও জেলায় এবার ১২০০ হেক্টরে মিষ্টি  কুমড়ার চাষ হয়েছে। উৎপাদন হয়েছে ২৪ হাজার টন। যা দেশের অন্যান্য জেলার
তুলনায় সর্বোচ্চ। তিনি জানান, পরিবহন ব্যয় বেড়েছে দ্বিগুণ। তাই দাম কমে গিয়ে এখন ৩/৪ টাকা কেজি দরে মিষ্টি কুমড়া বিক্রি হচ্ছে। এই দামে বিক্রি করলে কৃষকের লাভ হবেনা। তবে তিনি জানান, মিষ্টি কুমড়া সহজে পঁচেনা, সংরক্ষণ করা যাবে। তাছাড়া কুমড়া পরিবহনের জন্য স্পেশাল ট্রেনের ব্যবস্থা করা গেলে পরিবহণ সমস্যার সমাধান হতো।
মিষ্টি কুমড়া উৎপাদনকারী কৃষক যাতে ন্যায্য মূল্য পায় সেজন্য জেলা প্রশাসন করোনাকালীন ত্রাণ হিসাবে বিতরণের জন্য খাদ্যদ্রব্যের সাথে একটি করে মিষ্টি কুমড়া যুক্ত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com