সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্যান্টের পকেটে সোনা লুকিয়ে এনে শাহ আমানতে ধরা এক যাত্রী খিলক্ষেতে ইয়াবা তৈরির ঘাঁটিতে পুলিশের হানা, মাদকসহ মেশিন-কাঁচামাল উদ্ধার,আটক ১ চট্টগ্রামের গণপরিবহনে চরম অনিয়ম-ভোগান্তি: প্রশাসনের নজরদারি নিয়ে প্রশ্ন” এসআরবির যাত্রা শুরু, সদস্যদের স্বচ্ছতা-জবাবদিহিতা নিশ্চিতের নির্দেশ কাউকে দুর্নীতি করতে দেওয়া হবে না: লক্ষ্মীপুরে বনমন্ত্রী ভাঙ্গায় ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান আকমল আলীতে জুয়ার আসরের নেপথ্যে ‘পেশাদার জুয়াড়ি’ ওসমান গ্রেপ্তার

কবিতার খোঁজে সম্মাননা পেলেন ১০ তরুণ কবি

  • আপডেট সময় মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০১৭, ১০.৪৯ এএম
  • ১১০০ বার পড়া হয়েছে
ফাইল ছবি

তরুণ কবি ও কবিতা নিয়ে র’দিয়া আইএনসি এবং কথা কবিতা আবৃত্তির উদ্যোগে ব্যতিক্রমী আয়োজন ‘কবিতার খোঁজে-২০১৭’। সারা দেশ থেকে পাঠানো তরুণ কবিদের ১০টি কবিতা নির্বাচিত করেন জুরি বোর্ড। আয়োজনের সমাপ্তি টানা হয় ১৭ নভেম্বর সন্ধ্যায় ৬টায় ঢাকার দীপনপুরে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতিসত্তার কবি মুহম্মদ নূরুল হুদা। বিশেষ অতিথি ছিলেন আবৃত্তিশিল্পী অধ্যাপক রূপা চক্রবর্তী ও জলধি সম্পাদক কবি নাহিদা আশরাফী। বক্তব্য রাখেন র’দিয়া আইএনসি’র প্রধান নির্বাহী সৈয়দ রবিউস সামস, কথা কবিতা আবৃত্তি’র সমন্বয়ক নাজমুল আহসান।

‘কবিতার খোঁজে’র নির্বাচিত কবিরা হলেন- প্রবাল কুমার দাস, বাপ্পি ভূষণ, মোহনা, জেমস আনজুস, মাহবুব রহমান, উজ্জ্বল বাইন, আশিক মিল্টন সরকার, আরিফ শামসুল, মাসুমা রুনা এবং অনিকেত রাজেশ। নির্বাচিত কবিদের হাতে ক্রেস্ট এবং সম্মাননা সনদসহ স্মারক গ্রন্থ তুলে দেওয়া হয়।

সবশেষে আবৃত্তি করেন ড. শাহাদাত হোসেন নীপু, একেএম সামছুদ্দোহা, ফয়জুল্লাহ সাইদ, নাজমুল আহসান, মাসুম আজিজুল বাসার, আবু নাসের মানিক, আহমেদ শিপলু, তামান্না সারোয়ার নীপা, সিদ্দিকুর রহমান পারভেজ, অম্লান দত্ত অভি, এনাম আজিজুল ইসলাম, কাজী বুশরা আহমেদ তিথি, মিসবাহিল মোকার রাবিন, মাহফুজা আকতার, পলি পারভীন, খালেদ হাসান মুন, খোশনূর তাবাসসুম, শেখ সাদী মারজান, আলমগীর ইসলাম শান্ত।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com